1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছা-কয়রায় জেলা ওলামা দলের ধানের শীষের জনসংযোগ ও লিফলেট বিতরণ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ অবদান রেখেছিলেন ফাদার রিগন জাহানারার করা দুই অভিযোগের সত্যতা মিলেছে নেপালকে উড়িয়ে বাংলাদেশের রাজকীয় জয়, ফাইনালে প্রতিপক্ষ ভারত যুক্তরাষ্ট্রে হামলা করলে প্রথম লক্ষ্য হবে ইসরাইল, কড়া বার্তা পেশাদারিত্ব ও প্রযুক্তির সমন্বয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে-আনসার মহাপরিচালক নির্বাচনে ৩ স্তরের নিরাপত্তা: ৭ দিন মাঠে থাকবে ৯ লাখ ফোর্স, ব্যবহারের হবে ড্রোন ও সিসিটিভি দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট বেনাপোলে সাংবাদিকদের সাথে বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটনের মতবিনিময় পাইকগাছার চাঁদখালীতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

নতুন জনপ্রশাসন সচিব হলেন মোখলেসুর রহমান

  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ বুধবার (২৮ আগস্ট) তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়োগ পেয়েছেন মো. মোখলেসুর রহমান। তাকে দুই বছরের জন্য চুক্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়োগ দিয়ে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মোখলেসুর রহমান অতিরিক্ত সচিব হিসেবে সরকারি চাকরি থেকে অবসর নিয়েছিলেন।

‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৯ ধারা অনুযায়ী তিনি এই নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে তার এ চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট