1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ :
চট্রগ্রামে কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ২ পাইকগাছা-কয়রায় জেলা ওলামা দলের ধানের শীষের জনসংযোগ ও লিফলেট বিতরণ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ অবদান রেখেছিলেন ফাদার রিগন জাহানারার করা দুই অভিযোগের সত্যতা মিলেছে নেপালকে উড়িয়ে বাংলাদেশের রাজকীয় জয়, ফাইনালে প্রতিপক্ষ ভারত যুক্তরাষ্ট্রে হামলা করলে প্রথম লক্ষ্য হবে ইসরাইল, কড়া বার্তা পেশাদারিত্ব ও প্রযুক্তির সমন্বয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে-আনসার মহাপরিচালক নির্বাচনে ৩ স্তরের নিরাপত্তা: ৭ দিন মাঠে থাকবে ৯ লাখ ফোর্স, ব্যবহারের হবে ড্রোন ও সিসিটিভি দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট বেনাপোলে সাংবাদিকদের সাথে বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটনের মতবিনিময়

দেশের এই পচা-নোংরা-নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চাই না-সোহেল তাজ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: দেশের এই পচা-নোংরা-নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চাই না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজীম আহমেদ সোহেল তাজ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিজের নিরাপত্তার বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সোহেল তাজ বলেন, ‘আমার স্পষ্ট কথা— আমি বারবার বলেছি আমার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা নেই। এই পচা-নোংরা-নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চাই না।’

তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দলের ওপরই প্রতিহিংসা বা নিপীড়ন করা সঠিক নয়। সেটা যে দলেরই হোক। এখানে অনেক নিরীহ নেতাকর্মী আছেন। তাদের ওপর অত্যাচার ও নিপীড়নের নিন্দা জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমি আওয়ামী লীগসহ অন্যান্য দলগুলোকে বলতে চাই, ভবিষ্যতে এগিয়ে যেতে হলে একটু আত্মসমালোচনা ও আত্মোপলব্দি করা প্রয়োজন।’

এর আগে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধানের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সোহেল তাজ। পোস্টে তাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা অনুসরণ এবং পথরোধ করেছেন বলে অভিযোগ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট