1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত-ইরান মার্কিন অবরোধ ভেঙে বন্দরে ভিড়ল ইরানি তেলবাহী জাহাজ প্রত্যেক উপজেলায় এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুতের নির্দেশ তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রে বিদায় সংবর্ধনা ও নতুন কেন্দ্র প্রধানের যোগদান বটিয়াঘাটার রায়পুর বারোআড়িয়া ও ফুলবাড়ী বারোআড়িয়া দুটি খেয়াঘাট এখন মরণফাঁদ ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড চাল আমদানির বর্ধিত সময় শেষ, বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন চাল আমদানি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক

পাবনার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬০ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর হোসেন (পাবনা জেলা) প্রতিণিধি:: বাংলাদেশ আওয়ামী সরকার পতনের পর পালিয়ে থাকা পাবনার শহীদ এম মনসুর আলী কলেজের ভারপ্রাপ্ত
অধ্যক্ষ আব্দুস সামাদ খানকে অপসারণ ও নিয়মবহির্ভূত উপাধ্যক্ষ পদে নিয়োগ বাতিলের দাবিতে
বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। এসময়
ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। রোববার (০১ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাস থেকে
বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় কলেজের প্রধান ফটকে মানববন্ধন করেন
তারা। পরে পাবনা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় ভারপ্রাপ্ত অধ্যক্ষের
অপসারণ ও বিচারের দাবি করে নানা শ্লোগান দিতে দেখা যায়। শিক্ষক-শিক্ষার্থীদের দাবি- গত ১২ বছর
ধরে কলেজের উপাধ্যক্ষ আব্দুস সামাদ খান আওয়ামী লীগের পরিচয় দিয়ে অবৈধভাবে কলেজের
ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ দখল করে আছেন। তার পদ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবৈধ ঘোষণা
করলেও আওয়ামী লীগ সরকারের প্রভাবশালীদের প্রভাবে তা তোয়াক্কাই করতেন না।  স্বৈরশাসক শেখ
হাসিনার পতনের পর বর্তমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পলাতক থাকায় কলেজের একাডেমিক ও
প্রশাসনিক কার্যক্রম চরমভাবে ব্যহত হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের
সহকারী অধ্যাপক মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন, ইসলামের ইতিহাসের সহকারী
অধ্যাপক মাখসুদা আক্তার খুশি, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, আব্দুল মোমিন, মোকাদ্দেশ আলী,
সাইদুল ইসলাম, মাসুদ করিম, শামসুল আলম,  নাছিমা খাতুন, আবু সাঈদ, আব্দুর রাজ্জাক -২, নজরুল
ইসলাম,  একেএম আফজাল হোসেনসহ কয়েক শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট