1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
মোংলায় সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা সরঞ্জাম দিলো উন্নয়ন সংস্থা উত্তরণ বাগেরহাটে দুই হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক পাইকগাছায় ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার সংবাদ প্রকাশের জেরে বেনাপোলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার পাইকগাছায় আবির-রঙের উৎসবে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপন এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি আবুল কালাম আজাদ আমরা সকল ধর্মের মানুষ একটি সম্প্রীতির বন্ধনে আবদ্ধ আছি- নজরুল ইসলাম মঞ্জু কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ বাগেরহাটে বার্ড ফ্লুতে নিঃস্ব খামারি, মরেছে ৮ হাজার মুরগি, ঋণের চাপে দিশেহারা পরিবার এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- এমপি আবুল কালাম আজাদ

জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা

  • প্রকাশিত: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে ভাবা হচ্ছে না। বিতর্ক সৃষ্টি করে এমন কিছু অন্তর্বর্তী সরকার করবে না।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজশাহীর ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন ও সুধী সমাবেশে যোগদান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, মসজিদ মন্দির মাজারে হামলা গর্হিত কাজ। ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু। তারা অপরাধী। প্রচলিত আইনে তাদের বিচার করা হবে।

তিনি বলেন, দুর্গাপূজার নিরাপত্তায় স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদরাসা ছাত্রদের সম্পৃক্ত করে মন্দির পাহারা দেয়া হবে। যেন কোনো ধরনের হামলা বা নাশকতা না হয়। মাদরাসা ছাত্ররা কোনো জঙ্গিবাদের সঙ্গে ছিল না। এটা পূর্বের সরকারের ষড়যন্ত্র ও অপপ্রচার।

তিনি আরও বলেন, পটপরিবর্তনের পর কিছু সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে যেমন হামলা হয়েছে, তেমনি মুসলমানদের বাড়িতেও হয়েছে। এটাকে ভিন্নভাবে দেখার সুযোগ নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট