1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের ইসরায়েলে একদিনে রেকর্ড ৫৫ হামলা হিজবুল্লাহর রাজধানীসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত পাইকগাছায় আন্তর্জাতিক বন দিবস পালিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত ব্লুমবার্গ,ইরান যুদ্ধে ১৬ সামরিক বিমান হারাল যুক্তরাষ্ট্র ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

দ্বিতীয় টি-২০ শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের বিশাল জয়

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: স্রেফ উড়িয়ে দেওয়া বলতে যাকে বুঝায়। শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে যেন সেটাই করল রাবেয়া খানের দল। স্বাগতিকদের পাত্তাই দিলেন না তারা। স্পিন ঘূর্ণিতে ১০৪ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। একাই ৪ উইকেট নিয়েছেন অধিনায়ক রাবেয়া। আর এতেই পাঁচ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগ্রেসরা।

পি-সারা ওভাল স্টেডিয়ামে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) আগে ব্যাটিং করে ১৬৫ রান তোলে বাংলাদেশ। ৪০ বলে ৫০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ওপেনার সাথি রাণি। রান তাড়ায় বেশিদূর যেতে পারেনি লঙ্কানরা। বাংলাদেশের স্পিন তাণ্ডবে ৬০ রানে গিয়ে থামেন তারা। রাবেয়ার ৪ উইকেট ছাড়াও দুটি করে পেয়েছেন ফাহিমা খাতুন ও সুলতানা খাতুন।

রান তাড়ায় লঙ্কানদের শুরুটা ভালো ছিল। ৩ ওভারেই ২১ রান তোলে তারা। চতুর্থ ওভারে এসেই জুটি ভাঙেন সুলতানা খাতুন। পরের আঘাত রাবেয়ার। লঙ্কান অধিনায়ক সাথিয়া সন্দ্বীপানিকেও দ্রুতই ফেরান তিনি। এরপর আর কেউই থিতু হতে পারেনি। ৬০ রানে গিয়ে থামে লঙ্কানদের ইনিংসের গতি।

এর আগে টস হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশের শুরুটা খুব একটা ভালো হয়নি। ৫ বলে ৯ রান করে ফেরেন দিলারা আক্তার। আরেক ওপেনার সাথি রাণির সঙ্গে দারুণ এক জুটি গড়েন সোবহানা মোস্তারি। ৮০ রানের জুটি ভেঙে ফেরেন সাথি। ৪০ বলে ৭ চারে ৫০ রনা করেন তিনি। ১২৪ রানে ফেরেন ৩৯ বলে ৩৯ রান করা সোবহানা। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আগের ম্যাচের ছিলেন বিশ্রামে। এবার ফিরেই ২৪ বলে খেলেছেন ৩৪ রানের ইনিংস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট