শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে পাইকগাছায় দোয়া মাহফিল সকলকে বইপড়ার অভ্যাস গড়ে তুলতে হবে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দাকোপে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজনে আলোচনা অনুষ্ঠিত ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা

দাকোপে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সমস্যা সম্পর্কিত অ্যাডভোকেসি এজেন্ডা নির্ধারণে কর্মশালা

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬৪ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপে বে-সরকারী উন্নয়ন সংস্থা দলিতের আয়োজনে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সমস্যা সম্পর্কিত অ্যাডভোকেসি এজেন্ডা নির্ধারণ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
জার্মান কর্পোরেশন এবং জার্মান ডক্টারস্ এর অর্থায়নে রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে দলিতের পরিচালক স্বপন কুমার দাশের সভাপতিত্বে সভায প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদীপ বালা। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মিনার্ভ রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহকারী ডেন্ডাল সার্জন ডাঃ সেলিম রেজা।
প্রকল্পের প্রজেক্ট কো-অডিনেটর কুমারেশ চন্দ্র বাউলিয়ার পরিচালনায় অন্যান্যের মধ্যে অতিথির বক্তৃতা করেন দলিদের প্রধান প্রোগ্রাম অফিসার তপন কুমার, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক প্রহেলীকা, নিত্যনন্দন, সঞ্জয় সরকার, ইউপি সদস্য মানিক কুমার জয়, ইউপি সদস্য বেবী মন্ডল,পরিবেশ কর্মী ইসরাফিল বয়াতি, শিক্ষক উদয় ভবানী, প্রকল্পের মিল অফিসার রাইমোহন সরকার, এনজিও প্রতিনিধি, সুধীজন ও সাংবাদিক বৃন্দ। সভায় বানিশান্তা ইউনিয়নে নতুন করে কমিউনিটি ক্লিনিকের জন্য অনুষ্ঠানের প্রদান অতিথির ডাঃ সুদীপ বালার কাছে ৮ শতক ভূমি দানের অঙ্গীকার নানা হস্তান্তর করেন ভূমি দাতা ইসরাফিল বয়াতী।
সভায় বক্তৃরা বলেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগনের স্বাস্থ্য ও সচেতনতা, নিরাপদ পানির ব্যবহার, খাদ্যও পুষ্টি কার্যক্রম, টেকসই ও সম্মিলিত কৃষি উন্নয়ন এবং জীবিকা ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করার উদ্দেশ্যে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং পুষ্টি সহায়তা প্রদান, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়ন, জলবায়ূ পরিবর্তনজনিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা, টেকসই কৃষি প্রযুক্তি এবং পুষ্টিকর খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ, মাতৃ ও শিশুস্বাস্থের উন্নয়ন এবং অপুষ্টি হ্রাস।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews