সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপে অপ্টার পূর্বাভাস বাস্তবে কতটা মিলল? মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী অলিম্পিয়াড শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার এক বছরের খাবার খরচই ছিল ৩৫ কোটি টাকা-সংসদে অর্থমন্ত্রী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর মাথাভাঙ্গায় আলুতলা স্লুইচ গেটের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেন কেসিসি প্রশাসক দাকোপে গ্রামীন সড়কে চলছে গ্যাসের সিলিন্ডারবাহী ভারী ট্রাক: ঝুঁকিপূর্ন চলাচল বিশ্ব জনসংখ্যা দিবসে পাইকগাছায় ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব পুরস্কার

কোস্টগার্ড পশ্চিম জোনের অভিযান রামপাল বিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ আটক-১

  • প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪১ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি করা বিপুল পরিমান তামার তার ও যন্ত্রপাতিসহ এক চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

আটক চোরাকারবারির নাম মো. আল-আমিন (৩৪)। তিনি মোংলা উপজেলার দিগরাজ গ্রামের মাজেদ সরদারের ছেলে। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৭ টায় দিগরাজের বাঁশবাজার এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ তাকে আটক করে কোস্টগার্ড সদস্যরা।

১৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল আনুমানিক ৭টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্ত বিসিজি বেইস মোংলার একটু আভিযানিক দল বাগেরহাট জেলার মোংলা থানাধীন দিগরাজ বাঁশবাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করে রামপাল পাওয়ার প্লান্ট হতে চোরাইকৃত বিপুল পরিমান তামার তার, স্ট্যাইনলেস স্টিল ও লোহার বার সহ মোঃ আল আমিন (৩২) নামক ১ জন চোরাকারবারিকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্য অনুযায়ী, দিগরাজ বাজারে ২টি ও দিগরাজ বাজার সংলগ্ন আপা বাড়ি নামক স্থানের ১টি গুদাম থেকে চোরাইকৃত বিপুল পরিমান এস এস পাইপ ও লোহার বার উদ্ধার করা হয়। জব্দকৃত মালামাল ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews