1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
একটি দলের কর্মকাণ্ড মানুষ ১৯৭১ সালে দেখেছে-তারেক রহমান নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার প্রয়োজন নাও হতে পারে-মেডিকেল বোর্ডের চিকিৎসক সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদে ঘোড়াঘাটে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সংগঠনের সংবাদ সম্মেলন। পাইকগাছায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার কমিটির সভা এনসিপিসহ তিন দলের ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ ঘোষণা মহেশখালীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১১ জেলে উদ্ধার ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় সিইসি ও চার নির্বাচন কমিশনার

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

ডেস্ক:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ফজলুল হক মুসলিম হল থেকে ওই দুই শিক্ষার্থীকে আটক করে শাহবাগ থানা পুলিশ।

আটক শিক্ষার্থীরা হলেন, পদার্থ বিজ্ঞান বিভাগের জালাল আহমেদ, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের মোহাম্মদ সুমন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হন এক যুবক।

পর মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজে (ঢামেক) নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই ব্যক্তির নাম তোফাজ্জল। তার বাড়ি বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠাল তলি ইউনিয়নে। তার বাবা-মা কেউ বেঁচে নেই।

তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

মূলত মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে ঘটে এ হত্যাকাণ্ড ঘটে। দুপুরে হলের মাঠে শিক্ষার্থীদের মধ্যকার ক্রিকেট খেলা চলাকালীন ৬টা হ্যান্ডসেট চুরি হয়ে যায়। রাত ৮টার দিকে তোফাজ্জল হলে ঢুকলে তাকে আটক করেন কয়েকজন শিক্ষার্থী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট