শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজনে আলোচনা অনুষ্ঠিত ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

খুলনায় চাঁদাবাজি মামলায় আটক ২ জন

  • প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনায় চাঁদাবাজির মামলায় সাদমান খান সুপ্ত ও শোনেন মেহেবুব নামে দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। শুক্রবার (২০ সেপ্টম্বর) রাতে খানজাহান আলী থানাধীন আলক পল্লী স্কুল এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২১ সেপ্টম্বর) দুপুরে র‌্যাব-৬ খুলনার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর রাতে ফুলতলা উপজেলা হতে আবু হামজা বাঁধন কাজ শেষে বাড়ী ফেরার পথে খানজাহান আলী থানাধীন ইস্টার্ণগেট বিদ্যুৎ অফিসের সামনে যশোর-খুলনা মহাসড়কে উপর পৌছালে সাদমান খান সুপ্ত ও শোনেন মেহেবুব দুই ব্যক্তি তার গতিরোধ করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। একইসঙ্গে প্রাণ নাশের হুমকি দেওয়াসহ ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।
চাঁদা দিতে অস্বীকার করলে সাদমান খান সুপ্ত ও শোনেন মেহেবুবসহ অজ্ঞাতনামা আসামীরা বিভিন্ন ভয়ভীতি দেখানোসহ মেরে ফেলার হুমকি প্রদান করে। বাদী আসামীদের হাত থেকে বাঁচার জন্য ডাক চিৎকার দিলে আসামীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনার প্রেক্ষিতে গত ১৮ সেপ্টেম্বর আবু হামজা বাঁধন বাদি হয়ে খানজাহান আলী থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে আসামীদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল খানজাহান আলী থানাধীন আলক পল্লী স্কুল এলাকা থেকে অভিযান পরিচালনা করে চাঁদাবাজী মামলার তাদেরকে গ্রেপ্তার করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews