মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ-প্রধানমন্ত্রী জিয়া হল কমপ্লেঙ্ নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সভা পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; দ্রুত সংস্কারের দাবি বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪ ইউএনও, শিক্ষা কর্মকর্তা ও পাঁচ শিক্ষকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান ও নৌ বাহিনী প্রধানের সাক্ষাৎ

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬১ বার পড়া হয়েছে

ডেস্ক:: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

শনিবার তাঁদের মধ্যে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সাক্ষাৎকালে নৌ ও বিমান বাহিনী প্রধান দেশের আকাশসীমা ও জলসীমার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন। এ সময় তাঁরা সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি, সমুদ্রসম্পদ রক্ষা এবং বিমান ও নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের নানা দিক প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ বিমান ও নৌবাহিনীর পেশাদারত্ব এবং গভীর দেশপ্রেমের প্রশংসা করেন। সমুদ্রসীমা সুরক্ষায় তাঁদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী দেশ রক্ষায় এই দুই বাহিনীকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews