মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাট সদর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত পানখালীতে উত্তরণ কল প্রকল্পের উদ্যোগে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির টিকাদান ক্যাম্পেইন তারাকান্দা বাসস্ট্যান্ডে পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ-প্রধানমন্ত্রী জিয়া হল কমপ্লেঙ্ নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সভা পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; দ্রুত সংস্কারের দাবি বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জিয়া হল কমপ্লেঙ্ নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে জিয়া হল কমপ্লেঙ্ নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেক্ট ডিসিপ্লিনের রিসার্চ এন্ড ডিজাইন কনসালটেন্সী ইউনিটের (আরডিসিইউ) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সোমবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে উভয় সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাগণের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকে কেসিসি’র পক্ষে স্বাক্ষর করেন প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আরডিসি ইউনিটের পরিচালক প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো: রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, আর্কিটেক্ট রেজবিনা খানম এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেক্ট ডিসিপ্লিনের প্রধান প্রফেসর রুমানা আসাদ, শিক্ষক ড. কেএইচ মাহফুজ-উদ-দারাইন, মো: শেখ মারুফ হুসাইনসহ উভয় সংস্থার অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews