মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
ইসরায়েলি নাগরিক পেলেই তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে-মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সভাপতিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিন উদ্ভাবন, উদ্যোক্তাদের প্রশংসা প্রধানমন্ত্রীর গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ তিন মাদককারবারি আটক বাগেরহাট সদর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত পানখালীতে উত্তরণ কল প্রকল্পের উদ্যোগে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির টিকাদান ক্যাম্পেইন তারাকান্দা বাসস্ট্যান্ডে পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা

ইসরায়েলি নাগরিক পেলেই তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে-মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের অবস্থানের প্রমাণ পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে দেশ থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার দীর্ঘদিনের নীতির কারণে এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের একটি ব্যক্তিগত আবাসিক কমিউনিটির কার্যক্রমে এক ইসরায়েলি নাগরিকের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এ ঘটনার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। ইংরেজি দৈনিক ‘ফ্রি মালয়েশিয়া টুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার।

আনোয়ার ইব্রাহিম বলেন, কোনো ইসরায়েলি নাগরিককে মালয়েশিয়ায় পাওয়া গেলে তাকে অবিলম্বে বহিষ্কার করা হবে। কারণ, মালয়েশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দেয় না এবং এই নীতির বিষয়ে কোনো আপসের সুযোগ নেই।

মালয়েশিয়ায় সাধারণত বিশেষ অনুমোদন ছাড়া ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশের অনুমতি দেওয়া হয় না। দেশটি দীর্ঘদিন ধরে ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার অবস্থান বজায় রেখে আসছে।

এদিকে, জোহর রাজ্য সরকারের অনুরোধের পর ‘নেটওয়ার্ক স্কুল’ নামের একটি স্টার্টআপ কমিউনিটির কার্যক্রম নিয়ে ফেডারেল পর্যায়ে তদন্ত শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিযোগ রয়েছে, ওই কার্যক্রমের সঙ্গে একজন ইসরায়েলি নাগরিক যুক্ত ছিলেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দেশের নীতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews