সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
জিয়া হল কমপ্লেঙ্ নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সভা পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; দ্রুত সংস্কারের দাবি বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪ ইউএনও, শিক্ষা কর্মকর্তা ও পাঁচ শিক্ষকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক পছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

​বাগেরহাট প্রতিনিধি:: ​বাগেরহাটের চাঞ্চল্যকর আইনজীবী এডভোকেট নিজাম উদ্দিন শান্ত (৪২) হত্যা মামলার প্রধান আসামিসহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি আধুনিক ছোরাও উদ্ধার করা হয়েছে।
​আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার এসব তথ্য নিশ্চিত করেন।
​গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. শেখ মুরাদ (৪১), পিতা- শেখ আবু দাউদ (বর্তমান ঠিকানা: টুটপাড়া, খুলনা সদর; স্থায়ী ঠিকানা: আলিয়া মাদ্রাসা রোড, বাগেরহাট সদর)।
২. আবু তাহের দীপ ওরফে দিপু (২৯), পিতা- শেখ আবু দাউদ (ঠিকানা: গ্রাম- পিসিডেমা, বাগেরহাট সদর)।
৩. মোঃ হাফিজুর রহমান (৪৮), পিতা- মৃত মকসুদ আলী (ঠিকানা: মির্জাপুর, বাগেরহাট সদর)।
৪. শিপন শেখ (২৮), পিতা- মোঃ এসকেন্দার শেখ (ঠিকানা: মির্জাপুর, বাগেরহাট সদর)।
​সংবাদ সম্মেলনে জানানো হয়, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট নিজাম উদ্দিন শান্ত গত ২৫ জুলাই রাতে আদালত সংক্রান্ত জরুরি কাজ শেষ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। আনুমানিক রাত ১২:০৫ থেকে ১:০০ টার মধ্যবর্তী সময়ে বাগেরহাট পৌরসভার হাড়িখালী গ্রামস্থ তেঁতুলতলা মোড় এলাকায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা তাঁর গতিরোধ করে এবং ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে।
​এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত হত্যা মামলা (মামলা নং-৩০, তারিখ: ২৫/০৭/২০২৬) রুজু করা হয়।
​ঘটনার পর বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ টিম তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামিদের শনাক্ত করে। পরবর্তীতে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার ৫০ ঘণ্টার মধ্যে ২৭ জুলাই দিবাগত রাত আনুমানিক ৩:০০ টায় বাগেরহাট সদরের পিসি ডেমা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই চার আসামিকে গ্রেফতার করা হয়।
​পুলিশ জানায়, হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়া প্রধান আসামি শেখ মুরাদের কাছ থেকে ১টি আধুনিক ছোরা উদ্ধার করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হবে এবং রিমান্ড মঞ্জুর সাপেক্ষে হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচন করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews