1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ- পিজিএসএ আজাদ কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ২২ ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল এবার সরকারি চাকরি প্রার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তারাকান্দায় গাঁজা গাছসহ ১ জন গ্রেফতার সুন্দরবনে দস্যুতা দমন অভিযানকে বাধাগ্রস্ত করতে কোস্টগার্ড স্টেশনে হামলা-ভাঙচুর মুক্তিযোদ্ধা পরিবারের স্বাবলম্বিতায় ঋণ সহায়তা; পাইকগাছায় চেক বিতরণ পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ সাংবাদিক-পুলিশের সমন্বয়ে অপরাধ দমন ও জনসেবামূলক পুলিশিং জোরদার হবে”

বাগেরহাটে কৃষি ব্যাংকের মাঠকর্মীদের সম্মেলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৯৪ বার পড়া হয়েছে

বাগেরহট প্রতিনিধি :: বাংলাদেশ কৃষি ব্যাংক গন মানুষের ব্যাংক। শহরে এই ব্যাংকের তেমন কোন শাখা
নেই। বেশিরভাগ শাখাই গ্রাম-গঞ্জে। সাধারণ মানুষ, কৃষি ও কৃষককদের উন্নয়নে
কাজ করে এই ব্যাংক।এই ব্যাংক যদি সফল হয়, তাহলে দেশ সফল হবে। এ জন্য সকল
শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের আন্তরিকভাবে গ্রাহকদের সেবা দিতে হবে।
তাহলেই ব্যাংক ও দেশ এগিয়ে যাবে।
মঙ্গলবার সকালে বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ কৃষি
ব্যাংকের (বিকেবি)শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে
বক্তারা এসব কথা বলেন।
বিকেবি‘র মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক দেবদাস সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত
সম্মেলনে বক্তব্য দেন, প্রধান অতিথি ছিলেন, বিকেবি খুলনা বিভাগীয়
কার্যালয়ের মহাব্যবস্থাপক মুহাম্মদ মাজহারুল ইসলাম। সম্মেলনে আরও বক্তব্য
দেন, বিকেবি‘র সহকারী মহাব্যবস্থাপকমোঃ মশিউর রহমান, নিরীক্ষা কর্মকর্তা
মোঃ আবু হাশেম মিয়া, মোঃ এনামুল হক, বাগেরহাট শাখা ব্যবস্থাপক হামিম শেখ,
জাতীয়তাবাদী অফিসার্স ঐক্য ফোরামের তহা হোসেন, এম রেজাউল কবির, নুর
মোহাম্মদ শেখ প্রমুখ।
সম্মেলনে বাগেরহাটের ২১টি শাখার শাখা ব্যবস্থাপক ও মাঠ কর্মকর্তাগণ
অংশগ্রহন করেন। সম্মেলনে ব্যাংকের সেবার মান, মূলধন ও গ্রাহক বৃদ্ধির
জন্য নানা কৌশল নিয়ে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট