বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্পেন নাকি ফ্রান্স সেমিফাইনালে জিতবে কে, আগাম জানালো এআই ইরান সংঘাতে ১৪ মার্কিন সেনা নিহত, আহত চার শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী দক্ষ যুবশক্তিই হবে দেশের সবচেয়ে বড় সম্পদ-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত ধরে যাত্রা শুরু করল জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম খুলনায় জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা খুলনায় সম্মুখসারীর স্বাস্থ্যকর্মীদের নিয়ে প্রশক্ষিণ কর্মশালা বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা জায়মা মারিয়াম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ​স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন নিয়ে আত্মসমর্পণ করল ২৭ দস্যু

খুলনা ট্রলার শ্রমিকের লাশ দাকোপে উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৩ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: খুলনার দাকোপ সদর আছাভূয়া এলাকার চুনকুড়ি নদী থেকে ট্রলার শ্রমিক বাহার গাজী (৫০) এর লাশ উদ্ধার। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যরা লাশ গ্রহন করেছে। শুক্রবার ভোর বেলা এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে দাকোপ থানার নৌ পুলিশের সদস্যরা চুনকুড়ি নদী হতে ভাসমান একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের অল্প সময়ের ব্যবধানে পরিবারের সদস্যরা এসে তার পরিচয় সনাক্ত করে। মৃতের পরিবার সুত্রে জানা যায়, খুলনা কাষ্টমঘাট এলাকার এমভি সাদিয়া নামক ইটবাহী ট্রলারে তিনি শ্রমিক হিসাবে কাজ করতেন। গত ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় খুলনা হতে ইট বোঝাই ট্রলারটি মোড়লগঞ্জ অভিমূখে যাওয়ার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ভৈরব নদীর খুলনা রেল ব্রীজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ফিসিং বোটের সাথে সংঘর্ষ হয়। এ সময় ইটবাহী ট্রলারের ৩ শ্রমিক নদীতে পড়ে যায়। ঘটনার পর ২ শ্রমিক সাতরিয়ে তীরে উঠতে পারলেও বাহার গাজীর সন্ধান মেলেনি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান তৎপরতা চালাতে থাকে। অবশেষে ঘটনার ৩ দিনের মাথায় শুক্রবার ভোরে তার লাশ দাকোপের চুনকুড়ি নদী তীরে ভাসতে দেখা যায়। দাকোপ ফায়ার সার্ভিস সদস্যরা লাশ তুলে পুলিশের নিকট হস্তান্তর করে। এরপর মৃত্যু বাহার গাজীর পুত্র জাহিদুল গাজী নৌ পুলিশ, দাকোপ থানাসহ প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ গ্রহন করে। জানা গেছে মরদেহটি দাফনের জন্য তার গ্রামের বাড়ী বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার ছোটবাদুরা গ্রামে নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews