মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি

নেপালে ভারী বৃষ্টিপাত, বন্যা-ভূমিধসে নিহত ১১২

  • প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: অতি ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে বন্যা-ভূমিধসে এখন পর্যন্ত ১১২ জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছে ৬৪ জন।

খবরে বলা হয়েছে, গত শুক্রবার থেকে নেপালে ভারী বৃষ্টি হচ্ছে। এতে করে দেশটির নিমাঞ্চল প্লাবিত হয় এবং বিভিন্ন নদীর পানির উচ্চতা বেড়ে যায়।

বন্যা এবং ভূমিধসের কারণে বেশ কয়েকটি রাস্তা পানিতে ডুবে গেছে এবং বন্ধ হয়েছে। ভূমিধসের কারণে অন্তত আটটি রাস্তা ব্লক হয়ে আছে। অনেকে বাড়ির ছাদে আটকা পড়ে আছেন।

দেশটির আবহাওয়া ব্যুরো কাঠমান্ডু পোস্টকে বলেছে, রাজধানীতে ২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি হয়েছে। ১৯৭০ সালের পর এটি সর্বোচ্চ। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কাঠমান্ডুতে রেকর্ড ২৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া রাজধানীর কিছু অংশে ৩২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

পুলিশের মুখপাত্র দান বাহাদুর কার্কি বার্তাসংস্থা এএফপি‍‍`কে বলেছেন, উদ্ধার অভিযান চালানো হচ্ছে তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। রোববার সকাল পর্যন্ত তিন হাজার ৩০০ জনকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার অভিযানে তিন হাজারের বেশি নিরাপত্তা কর্মী কাজ করছেন। এতে হেলিকপ্টার, মোটরবোর্ট ও ভেলা ব্যবহার করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, তারা কাঠমান্ডু উপত্যকায় গত ৪০-৪৫ বছরে এমন বিধ্বংসী বন্যা দেখেননি। রাজধানীর প্রধান নদী বাগমতির পানি বিপৎসীমার ওপর প্রবাহিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews