1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়াকে হারিয়ে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয় তিন দেশের আয়োজনে পর্দা উঠছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল মহাযজ্ঞের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ- পিজিএসএ আজাদ কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ২২ ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল এবার সরকারি চাকরি প্রার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তারাকান্দায় গাঁজা গাছসহ ১ জন গ্রেফতার সুন্দরবনে দস্যুতা দমন অভিযানকে বাধাগ্রস্ত করতে কোস্টগার্ড স্টেশনে হামলা-ভাঙচুর মুক্তিযোদ্ধা পরিবারের স্বাবলম্বিতায় ঋণ সহায়তা; পাইকগাছায় চেক বিতরণ

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ আরও দুজনের মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪৫ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের লাশের মিছিল যেন থামছেই না। রাজধানীর দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সচিব তরিকুল ইসলাম।

তিনি বলেন, তাদের মধ্যে সাইফুল ইসলাম আরিফ সিএমইচ হাসপাতালে এবং কারীমুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত দুজন আজ (৩০ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের মধ্যে একজন দশম শ্রেণির ছাত্র। তার নাম সাইফুল ইসলাম আরিফ। তার গ্রামের বাড়ি ফেনী। আরিফ ৪ আগস্ট আন্দোলনে আহত হয়েছিল। আজ সকাল ৭টায় সিএমএইচে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যজন কারীমুল ইসলাম। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায়। তিনি গত ৫ আগস্ট যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়েছিলেন। সোমবার সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারীমুল ইসলামের মামা তোফাজ্জল জানান, কারিমুল যাত্রাবাড়ী কাঁচামালের আড়তে কাজ করত। গত ৫ আগস্ট বিকেল ৩টার দিকে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে মিছিলে যায়। মিছিলটি যাত্রাবাড়ী থানা এলাকায় যাওয়া মাত্রই পুলিশের গুলিতে গুরুতর আহত হয় সে। পরে তাকে দ্রুত ঢামেকে আনা হলে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে আজ সকালে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, কারীমুল হবিগঞ্জের লাখাই উপজেলার শাহাবুদ্দিনের ছেলে। যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় থাকত। চার ভাইয়ের মধ্যে সে বড়। তার স্ত্রী অন্তঃসত্ত্বা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সচিব তরিকুল ইসলাম বলেন, পোস্টমর্টেম ও অন্যান্য প্রক্রিয়া শেষে আমরা দুজনকে একসঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা পড়ানোর চেষ্টা করছি। তবে সময়টা এখনও নিশ্চিত হয়নি। এটা পরে জানানো হবে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট