1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাহানারার করা দুই অভিযোগের সত্যতা মিলেছে নেপালকে উড়িয়ে বাংলাদেশের রাজকীয় জয়, ফাইনালে প্রতিপক্ষ ভারত যুক্তরাষ্ট্রে হামলা করলে প্রথম লক্ষ্য হবে ইসরাইল, কড়া বার্তা পেশাদারিত্ব ও প্রযুক্তির সমন্বয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে-আনসার মহাপরিচালক নির্বাচনে ৩ স্তরের নিরাপত্তা: ৭ দিন মাঠে থাকবে ৯ লাখ ফোর্স, ব্যবহারের হবে ড্রোন ও সিসিটিভি দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট বেনাপোলে সাংবাদিকদের সাথে বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটনের মতবিনিময় পাইকগাছার চাঁদখালীতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান পাইকগাছায় উপজেলা প্রশাসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন

লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় নির্দিষ্ট লক্ষ্যে স্থল অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

মঙ্গলবার (০১ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাগুলোতে কয়েক ঘণ্টা আগে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা ও স্থল অভিযান শুরু করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, অভিযানগুলো সীমিত পরিসরে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে নির্দিষ্ট নিশানায় পরিচালিত হচ্ছে।

এর আগে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, ইসরায়েলের অব্যাহত বিমান হামলা ইতিমধ্যেই লেবাননজুড়ে প্রায় এক মিলিয়ন মানুষকে তাদের বাড়িঘর ছাড়তে হয়েছে। এটি এ যাবৎকালে সবচেয়ে বড় বাস্তুচ্যুতির ঘটনা।

উল্লেখ্য, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় ইরানপন্থি সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। গত শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে এক বিবৃতিতে হিজবুল্লাহ এ তথ্য নিশ্চিত করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট