1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজের চট্টগ্রামে আগমন পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের আগাম প্রস্তুতি ; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা মুক্তিযোদ্ধা পরিবারের জমির ধান কেটে নেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই-খুলনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী চিতলমারীতে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান সুনীল অর্থনীতির বিকাশ ও সমুদ্র বন্দরের নিরাপত্তায় কোস্টগার্ড বটিয়াঘাটায় অর্থ সংকটে বন্ধ হওয়ার পথে তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একডেমি দাকোপে জেলেদের চাউল বিতরণের উদ্বোধন পাইকগাছায় ইসলামী ব্যাংকে জালিয়াতির চেষ্টা; আটক ১ সাবেক যুবদলের নেতার নামে অপপ্রচার, থানায় জিডি

বিশ্বনবীকে (সা.) নিয়ে কটুক্তির প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক কটুক্তি ও ধর্ম অবমাননার প্রতিবাদে যশোরের বেনাপোলে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৪ অক্টোবর) বিকালে বৈষম্যবিরোধী ছাত্র ঐক্য পরিষদ ও জামায়াতে ইসলামীর বেনাপোল পৌর শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা রামগিরি মহারাজের কটুক্তির তীব্র নিন্দা জানান এবং তাতে বিজেপি নেতার সমর্থনকে ইসলাম এবং মুসলিমদের প্রতি ঘৃণা ও বিদ্বেষের বহিঃপ্রকাশ বলে অভিহিত করেন।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র ঐক্য পরিষদ ও জামায়াতের জেলা আমীর মাওলানা হাবীবুর রহমান, বেনাপোল বন্দরের ২২ নম্বর গেট জামে মসজিদের খতিব আলহাজ্ব সাইদুল বাসার,শার্শা থানা আমীর রেজাউল করিম, সেক্রেটারি ইউসুফ আলী ও হযরত আলী, বেনাপোল পৌর আমীর আব্দুল জলিল নিম্নোক্ত দাবিগুলো তুলে ধরেন।নবী করীম( সাঃ)এর অবমাননাকারী পার্থ বিশ্বাস পিন্টুকে ফাঁসি দিতে হবে। সংসদে আইন পাশ করতে হবে যে নবী করিম (সা.) এর কটূক্তকারীদের শাস্তি হবে মৃত্যুদণ্ড। ভারতের সাথে সমস্ত নতজানু লেনদেন বন্ধ করতে হবে। নবী করিম (সা.) এর কটূক্তিকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে শেখ হাসিনা সরকার যাদেরকে গ্রেফতার করেছে, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। রাষ্ট্রীয়ভাবে ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলটি বাজার এলাকাসহ পৌরসভার সব সড়ক প্রদক্ষিন করেন। পরে বেনাপোল পৌর শাখার জামায়াতে ইসলামীর নতুন অফিস উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট