রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পরিবেশ সুরক্ষায় পাইকগাছায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২ নিহত ১ জনগণের ভোগান্তি কমাতে মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের আগাম প্রস্তুতি ; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা

  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই খুলনার পাইকগাছায় শুরু হয়েছে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তোড়জোড়। সম্ভাব্য প্রার্থীরা অনেক আগে থেকেই মাঠে সক্রিয় থাকলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করে আগাম নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে দলটি।

দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই নির্বাচনী তৎপরতা বেড়েছে। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের দ্বারেও যাচ্ছেন। বিভিন্ন সামাজিক ও জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছেন তারা।

১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত পাইকগাছা উপজেলাকে জেলার গুরুত্বপূর্ণ রাজনৈতিক অঞ্চল হিসেবে ধরা হয়। স্থানীয়দের মতে, জাতীয় নির্বাচনের পর এখন সবার নজর স্থানীয় সরকার নির্বাচনের দিকে। সাধারণ মানুষ যেমন সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন প্রত্যাশা করছেন, তেমনি রাজনৈতিক দলগুলোও নিচ্ছে ভিন্ন ভিন্ন প্রস্তুতি।

এদিকে সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা না করলেও সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয় রয়েছেন। তবে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা এখনো নির্ধারিত না হলেও অপেক্ষায় নেই জামায়াতে ইসলামী। দলটি ইতোমধ্যে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র এবং ৯টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে।

ঘোষিত প্রার্থীদের মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা কামাল হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও পৌর মহিলা বিভাগের সেক্রেটারি শাহানারা খাতুনের নাম ঘোষণা করা হয়েছে। পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলুর নাম।

এছাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদে হরিঢালী ইউনিয়নে মুফতি মাওলানা আব্দুল হান্নান, কপিলমুনিতে মাওলানা বুলবুল আহমেদ, দেলুটিতে গোলাম মোস্তফা, সোলাদানায় হাফেজ মাওলানা নুরে আলম, লস্করে মাওলানা সাঈদুর রহমান, গদাইপুরে আব্দুল্লাহ আল মামুন, রাড়ুলিতে সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, চাঁদখালীতে মাওলানা আসগর হোসাইন ওরফে জাহাঙ্গীর এবং গড়ইখালীতে প্রধান শিক্ষক আনিসুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রস্তুতির অংশ হিসেবে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান বলেন, লতা ইউনিয়ন ছাড়া উপজেলা, পৌরসভা ও বাকি ৯টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে এলাকায় কাজ করছেন।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews