1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সর্বশেষ :
সুন্দরবনের দস্যুদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান অব্যাহত পাইকগাছায় WFP’র ৭ উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন; পরিদর্শনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কলকাতায় মারা যাওয়া পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত অন্তত ৬, বহু হতাহত মধ্যপ্রাচ্য সংকট ও জননিরাপত্তা নিশ্চিতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর জরুরি তৎপরতা ৫ জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি এবার ইউরোপের একটি দেশে হামলা চালাল ইরান ইরানের সর্বোচ্চ নেতা আর নেই, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে ইউএনও সেন্টমার্টিনে পাচারকারীদের কবল থেকে ১৫৩ নারী ও শিশু উদ্ধার, আটক ১৫

এক সপ্তাহে বেনাপোল দিয়ে ভারতে গেল ৪১১ মেট্রিক টন ইলিশ

  • প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৪৩১ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: ইলিশ রফতানির সরকারী ঘোষণার পর থেকে বেনাপোল বন্দর দিয়ে গত এক সপ্তাহে ১৩১ টি ট্রাকে করে ৪১১ মেট্রিক টন ৩০০ কেজি ইলিশ ভারতে রফতানি হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ২০টি ট্রাকে ৫৪ টন ৪৬০ কেজি, শনিবার ১৫ ট্রাকে ৪৫ মেট্রিক টন ২০০ কেজি, রবিবার ৬ টি ট্রাকে ১৯ মেট্রিক টন, সোমবার ৩০ টি ট্রাকে ৮৯ মেট্রিক টন মঙ্গলবার ২৩ টি ট্রাকে ৬৯ মেট্রিক টন ৬৪০ কেজি, বৃহস্পতিবার ৩০ ট্রাকে ৯২ মেট্রিক টন এবং আজ শনিবার (০৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত সময়ে ১৩ টি ট্রাকে করে ৪২ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। প্রতি কেজি ইলিশ রফতানি হচ্ছে ১০ ডলার, যা বাংলাদেশী ১ হাজার ১৮০ টাকা দরে।

বেনাপোলে মাছ কিনতে আসা কামাল হোসেন বলেন, আজ শনিবার বেনাপোল মাছ বাজারে প্রতি এক কেজি বা তার চেয়ে ওজনে বেশি ইলিশ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। সে হিসেবে একই আকারের ইলিশ প্রায় ৬০০-৮০০ টাকা কমে ভারতে রফতানি হচ্ছে।তাহলে আমার দেশের সম্পদ আমাকে বেশি দামে খেতে হবে আর বিদেশিরা কম দামে খাবে এটা হতে পারেনা।

কম দামে ইলিশ রফতানি বিষয়ে মৎস্য অধিদপ্তরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ইলিশ রফতানির পরিপত্রটি কয়েক বছর আগের। তবে ইলিশের দেশীয় বাজারদরের সঙ্গে সংগতি রেখে দাম সমন্বয় হতে পারে বলেও তিনি মনে করেন।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রাশেদুল সজিব নাজির জানান, আজ শনিবার (০৫ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত ১৩টি ট্রাকে ৪২ মেট্রিক টন ইলিশ রফতানি হয়েছে। এ নিয়ে এক সপ্তাহে ভারতে ইলিশ রফতানি হলো ৪১১ মেট্রিক টন ৩০০ কেজি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট