শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে ইউএনও

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা পৌরসভার চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী।

রবিবার (১ মার্চ) দুপুরে তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে সড়ক উন্নয়ন, ড্রেন নির্মাণ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং অন্যান্য অবকাঠামোগত প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় কাজের মান, নির্ধারিত সময়সীমা ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে ইউএনও বলেন, পৌর এলাকার নাগরিক সুবিধা বৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রতিটি প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে এবং মানসম্মতভাবে সম্পন্ন করতে হবে। কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী নুর আহম্মেদ, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রধান সহকারী জিয়াউর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবা মানোন্নয়নে চলমান এসব প্রকল্প বাস্তবায়ন হলে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews