1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ :
আমিরাতে যুদ্ধের এআই ভিডিও ছড়ানোয় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০ ইরানের হামলায় সৌদি আরবে ৫ মার্কিন ট্যাঙ্কার বিমান ক্ষতিগ্রস্ত ইরান যুদ্ধের ইতি টানতে ইসরায়েলকে এক সপ্তাহের সময়সীমা ট্রাম্পের ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার-হাদি হত্যা সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার-ডা. জুবাইদা রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা হবে বেনাপোলসহ শার্শা সীমান্ত থেকে ১০ কোটি টাকার মাদক ও মালামাল জব্দ, আটক-১ ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে খুলনায় মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, মোবাইল কোর্টে জরিমানা বিএনপি দায়িত্ব গ্রহণের পর নদ-নদী খননের উদ্যোগ নেওয়া হয় -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী

শপথ নিয়েছেন পিএসসির নতুন চেয়ারম্যান ও ৪ সদস্য

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম এবং ৪ সদস্য শপথ নিয়েছেন।

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

শপথ নেওয়া ৪ সদস্য হলেন ড. নুরুল কাদির, ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্লাহ এবং ড. মোহাম্মদ নাজমুল আমীন মজুমদার।

পিএসসির সাবেক চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ ১২ সদস্য গত ৯ অক্টোবর পদত্যাগপত্র জমা দেন।

এর পরদিন আগামী পাঁচ বছরের জন্য পিএসসির নতুন চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। একইদিন আরও ৪ সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে, চেয়ারম্যান সোহরাব হোসেনসহ পিএসসির সদস্যরা পদত্যাগ করেন।

শপথ শেষে তারা শপথ বইয়ে স্বাক্ষর করেন এবং প্রধান বিচারপতির সঙ্গে ছবি তোলেন।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট