1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সর্বশেষ :
মিরপুরে শান্ত-তানজিদ জুটির তাণ্ডবে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি আজই স্বাক্ষর হবে-দাবি ট্রাম্পের আল-আকসার মুয়াজ্জিন শায়খ নাজি আল-কাজ্জাজের ইন্তেকাল সরকারি সফরে মালয়েশিয়া গেছেন সেনাপ্রধান পাচারের অর্থ ফেরত এনে ফ্যামিলি ও কৃষক কার্ডে ব্যবহার করা হবে-প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী গেরহাটে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন পাইকগাছায় পানি পরীক্ষা ল্যাবের উদ্বোধন

শিশু সুরক্ষা জোটের আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি::খুলনা শিশু সুরক্ষা জোটের আয়োজনে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে পথশিশু ও কর্মজীবী শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ বুধবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয়।
বিশ^ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের এবারের প্রতিপাদ্য ছিলো ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, পথশিশুরা চিত্রাংকনের মাধ্যমে তাদের মনের কথা প্রকাশ করেছে। প্রতিটি শিশুর মধ্যে রয়েছে সুপ্ত প্রতিভা। তাদের চিন্তা ধারাও আলাদা। সঠিক পরিচর্যা করতে পারলে পথশিশুরাও হবে দেশের সম্পদ ও আগামীর ভবিষ্যৎ। এমন একটি পৃথিবী বিনির্মাণ করে দিতে হবে, যেখানে আগামী দিনের শিশুরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে না। যেকোন পরিস্থিতিতে সকল পরিবেশ হবে শিশুবান্ধব।
শিশু সুরক্ষা জোটের সভাপতি শামীমা সুলতানা শীলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা। অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভি বিশ^াস, কারিতাসের প্রোগ্রাম অফিসার জেমস সুকুমার মন্ডল ও শিশু সুরক্ষা জোটের সাধারণ সম্পাদক এম. নাজমুল আজম ডেভিড। অনুষ্ঠানে অতিথিরা চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট