শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট পাইকগাছায় জমিজমা বিরোধের কুপিয়ে জখমের অভিযোগ দিঘলিয়ায় দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের প্রতিনিধি সৌমিত্র দত্তের পুত্র গোল্ডেন A+ পেয়েছে

পাইকগাছায় হাম-রুবেলা টিকাদানের উদ্বোধন; প্রায় ২১ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা উপজেলায় হাম-রুবেলা (এমআর) ভ্যাকসিন ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে তিন সপ্তাহব্যাপী টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শাকিলা আফরোজ, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন, ক্যাশিয়ার দেব্রত সরকার, অফিস সহকারী মোঃ সরোয়ার হোসেন, পরিসংখ্যানবিদ মোঃ জাহাঙ্গীর আলম, এমটিইপিআই সাহানারা পারভিন, স্বাস্থ্য সহকারী বেবী সরদারসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত তিন সপ্তাহব্যাপী এ ক্যাম্পেইন চলবে। কর্মসূচির আওতায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ৩ দিন, বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পর্যায়ে ৮ দিন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ কর্মদিবস টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এ বছর পাইকগাছা উপজেলায় মোট ২০ হাজার ৫৪৫ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews