1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
বিজ্ঞান চর্চায় নতুন উদ্দীপনা: পাইকগাছায় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড পাইকগাছায় এসিল্যান্ডের অভিযান; অবৈধ দখল অপসারণ দাকোপে দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়নে প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ১ স্বল্প সময় ও পুঁজির মাধ্যমে হতদরিদ্র সুমা’র ভাগ্য পরিবর্তনের গল্প খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত খুলনার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

খুলনায় ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: উপআঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান রবিবার সকালে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মন প্রফুল্ল থাকে। শুধু পড়াশুনা করলেই হবে না, ক্রীড়ার প্রতি আগ্রহ থাকতে হবে। খেলায় জয় পড়াজয় আছে, একদল জিতবে অন্য দল হারবে। এই জয় পরাজয় মেনে নিয়েই খেলার সুন্দর পরিবেশ ধরে রাখতে হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চলের উপপরিচালক ফারহানা নাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) তাছলিমা আক্তার। অনুষ্ঠানে খুলনা বিভাগের ১০ জেলার জেলা শিক্ষা অফিসার, ক্রীড়া অফিসার ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সোমবার ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট