1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করল ইরান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ ১৪ বিল পাশ বিজ্ঞান চর্চায় নতুন উদ্দীপনা: পাইকগাছায় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড পাইকগাছায় এসিল্যান্ডের অভিযান; অবৈধ দখল অপসারণ দাকোপে দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়নে প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ১

ডুমুরিয়ায় প্রতিপক্ষের ইটের আঘাতে যুবক জখম

  • প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

অরুণ দেবনাথ ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:: ডুমুরিয়ায় সুদে মহাজনের টাকা দিতে নিষেধ করার মিথ্যা অপবাদে প্রতিপক্ষের ইটের আঘাতে জখম হয়েছে সোহাগ গাজী (২২) নামে এক যুবক। ঘটনাটি উপজেলার রঘুনাথপুর এলাকায়। এ ঘটনায় আহত সোহাগ গাজী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
থানায় লিখিত অভিযোগ ও আহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার রঘুনাথপুর এলাকার রাফিদ হাসান ও পিয়াস এক‌ই এলাকায় রুপায়ন সাহার নিকট পাওনা টাকা চা‌ওয়া নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে রুপায়ন টাকা না দেওয়ার জন্য সোহাগ কে সন্দেহ মুলক মিথ্যা অপবাদ দেয় তারা। তার‌ই জের ধরে ঘটনার দিন ১৩ অক্টোবর বিকেলে রঘুনাথপুর বাজারে সোহাগ গাজীর উপর অতর্কিত ভাবে রাফিদ ও পিয়াস ইট দিয়ে হামলা চালায়। এতে সোহাগের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। এ প্রসঙ্গে ওসি শাহিনুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট