1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
২০২৬ বিশ্বকাপে দেখা যাবে যেসব নতুন নিয়ম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী সীমান্তে বিজিবি অ্যালার্ট আছে, পুশইনের বিপক্ষে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী সাইনবোর্ড-কচুয়া সড়কে ট্রাক-ভ্যান সংঘর্ষে নিহত-২, আহত-২ পাইকগাছায় পারিবারিক জমি নিয়ে বিরোধ; থানায় অভিযোগ বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশুদের অবস্থানের স্থান পরিদর্শন করলেন ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল দাকোপে আলোচীত মামলার আসামী গ্রেফতারের দাবীতে বিক্ষোভ-স্বারকলিপি প্রদান মশা নিধন দেখতে ফ্লোরিডায় নয়, ডোবার পাশে বসলেই হবে-প্রধানমন্ত্রী

নতুন রেকর্ড সোনার ভরি ১ লাখ ৪২ হাজার টাকা ছাড়ালো

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৮০৮ বার পড়া হয়েছে

ডেস্ক:: দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৮৯০ টাকা বা‌ড়ি‌য়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়া‌নোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ৪১ হাজার ৯৫১ টাকা। যা আজ ছিল এক লাখ ৪০ হাজার ৬১ টাকা।

মঙ্গলবার (২২ অ‌ক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল (বুধবার) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এক লাখ ৪১ হাজার ৯৫১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৩৫ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ১৬ হাজার ১৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৫ হাজার ৪২৩ টাকায় বিক্রি করা হবে।

সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

এর আগে গত ১৯ অ‌ক্টোবর সোনার দাম বা‌ড়ি‌য়েছিল বাজুস। যা ২০ অক্টোবর কার্যকর হয়, ওই দামে এতো‌দিন সোনা কেনা‌বেচা হ‌য়ে‌ছে। সেই হি‌সে‌বে আজ‌কে ২২ ক্যারেটের সোনার প্রতি ভরি বিক্রি হয়েছে এক লাখ ৪০ হাজার ৬১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৩৩ হাজার ৭০৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ১৪ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৪ হাজার ১১৭ টাকায় বিক্রি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট