1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ পাইকগাছায় ঈদের প্রধান আকর্ষণ বোয়ালিয়া ব্রিজ; দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বেনাপোলে জাতীয় দলের তারকাদের নিয়ে প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ আজ ‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের ইসরায়েলে একদিনে রেকর্ড ৫৫ হামলা হিজবুল্লাহর রাজধানীসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

ইসরায়েলি অভিযানে একই পরিবারের ৩৮ জন নিহত

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: অবরুদ্ধ গাজার খান ইউনিসে অভিযান চালিয়েছে ইসরায়েল। এতে এক পরিবারের অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জনই শিশু।

ফলে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪৭ জনে। আহত হয়েছেন এক লাখের বেশি।

তাছাড়া গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, উত্তর গাজার বেশ কিছু আবাসিক ভবন বোমা মেরে উড়িয়ে দিয়েছে ইসরায়েল। এটিকে গণহত্যা হিসেবে বর্ণনা করা হচ্ছে।

অন্যদিকে লেবাননে সবশেষ হামলায় তিন সাংবাদিকসহ বেশ কিছু হতাহতের খবর পাওয়া গেছে।

জানা গেছে, লেবাননের দক্ষিণ হাসবাইয়া এলাকায় ওই সাংবাদিকদের বাসস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। তারা যুদ্ধের সংবাদ কাভার করছিলেন।

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে আড়াই হাজার ছাড়িয়েছে। -সূত্র: আল-জাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট