1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত দাকোপে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুনের সূত্রপাত তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন-কেসিসি প্রশাসক সুন্দরবন থেকে চার মাসে ৪২ অস্ত্রসহ ৩৯ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন মোংলা বন্দরের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে কোস্টগার্ড ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার পাইকগাছায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার সড়কপথে ঢাকা যাচ্ছেন

দাকোপে জলবায়ু পরিবর্তন জনিত আভ্যন্তরিন অভিবাসন বিষয়ক গোল টেবিল বৈঠক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৩৩৭ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপে জলবায়ু পরিবর্তন জনিত আভ্যন্তরিন অভিবাসন বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের খুলনা ও সাতক্ষীরা জেলার উচ্চ ঝুকিপূর্ণ এলাকার দুর্যোগ ঝুকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিজোযন (ডিআরআর-সিসিএ) প্রকল্পের আওতায় কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের আয়োজনে মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা কৃষি অধিদপ্তরের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে আলোচনা করেন কুয়েট বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার বিভাগের এসিসট্যান্ট প্রফেসর ড. মোঃ ইসমাইল হোসেন। কারিতাস বাংলাদেশের মিল সমন্বয়কারী মোঃ ইব্রাহীম হোসেনের পরিচালনায় সভায় স্বাগত বক্তৃতা করেন কারিতাস কেন্দ্রীয় কার্যালয়ের কর্মসুচী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম। অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদার, অধ্যক্ষ অসিম কুমার থান্দার। অন্যান্যের উপস্থিত ছিলেন দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজা, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, এনজিও কর্মী পল বাড়ৈ, সিপিপি টিম লিডার দেবাশিষ ঢালী, কারিতাস বাংলাদেশ মাঠ কর্মকর্তা আলোইশিয়াস গাইন, মিল অফিসার তাহরিম জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, এনজিও প্রতিনিধি বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট