1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা নগরীর বিভিন্ন সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরেজমিন পরিদর্শন করেন-নজরুল ইসলাম মঞ্জু। পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিকে অভিযান; জরিমানা ও কারাদণ্ড খালগুলো দখলমুক্ত হলে ডুমুরিয়া অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে -জাতীয় সংসদের হুইপ সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার সৌদি আরবে ঈদ কবে হতে পারে জানা গেল বিজেপিপন্থী আরএসএস-এর ওপর মার্কিন কমিশনের নিষেধাজ্ঞার সুপারিশ ইরান-ইসরায়েল যুদ্ধ,১৭ দিনে ১৫ ইসরায়েলি নিহত, আহতের সংখ্যা ৯০০ ছাড়াল দেশে চালু হতে পারে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র হাতবোমা ইয়াবাসহ ৪ ডাকাত আটক

  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

মনির হোসেন:: গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোন ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযানে খুলনার রুপসা থেকে দেশীয় অস্ত্রসহ একটি সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্যকে আটক করা হয়েছে। এসময় ডাকাত দলের কাছ ১টি দেশীয় ওয়ান শুটার গান, ২ রাউন্ড তাজা কার্তুজ,

২ রাউন্ড তাজা বুলেট, ৩টি দেশীয় হাত বোমা, ১০০ পিস ইয়াবা এবং ৩টি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন ৩০ অক্টোবর বুধবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ অক্টোবর বুধবার রাত ১২টা ১৫ মিনিটে খুলনা জেলার রূপসা উপজেলার ঘুপিয়ার খাল ঘের এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ডাকাত দলের সদস্যদের জোরপূর্বক দখল করা ঘেরের পানির নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১ টি দেশীয় ওয়ান শুটার গান এবং ঘেরের মাচাঘর তল্লাশি করে ২ রাউন্ড তাজা কার্তুজ, ২ রাউন্ড তাজা বুলেট, ৩টি দেশীয় হাত বোমা, ১০০ পিস ইয়াবা, ৩টি দেশীয় ধারালো অস্ত্র এবং ৪টি মোবাইল ফোন সহ সক্রিয় ডাকাত চক্রের সদস্য সাব্বির হোসেন (৩৪) সহ তার ৩ জন সহযোগীকে আটক করা হয়।

আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে জোরপূর্বক অন্যের ঘের দখল, ডাকাতি এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। জব্দকৃত অস্ত্র, হাত বোমা, মাদক, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও আটককৃত ডাকাত সদস্যদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সকল আলামতসহ রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট