1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত-ইরান মার্কিন অবরোধ ভেঙে বন্দরে ভিড়ল ইরানি তেলবাহী জাহাজ প্রত্যেক উপজেলায় এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুতের নির্দেশ তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রে বিদায় সংবর্ধনা ও নতুন কেন্দ্র প্রধানের যোগদান বটিয়াঘাটার রায়পুর বারোআড়িয়া ও ফুলবাড়ী বারোআড়িয়া দুটি খেয়াঘাট এখন মরণফাঁদ ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড চাল আমদানির বর্ধিত সময় শেষ, বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন চাল আমদানি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক

জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে-জিএম কাদের

  • প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৩৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।

বলেছেন, আমরা আওয়ামী লীগের কোনো অপরাধের সঙ্গী ছিলাম না। আমাদের বিরুদ্ধে বড়-ছোট লেভেলে ষড়যন্ত্র চলছে।

শুক্রবার বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রাজধানীর বিজয়নগরে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার প্রেক্ষিতে এ জরুরি সংবাদ সম্মেলন করে দলটি।

জিএম কাদের বলেন, একটি গোষ্ঠি অপবাদ দেওয়ার চেষ্টা করছে, আমরা আওয়ামী লীগের দোসর, এসবের অপবাদের সত্যতা নেই, এর পেছনে ষড়যন্ত্র চলছে।

তিনি আরও বলেন, আমাদেরকে বলা হয় আওয়ামী লীগের দোসর, কীভাবে? ২০০৮ সালে নির্বাচনে আমরা আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করে নির্বাচনে অংশ নিয়েছিলাম। সেই শেখ হাসিনার সরকারে আমি মন্ত্রী ছিলাম। তাই বলে আমরা শেখ হাসিনার ফ্যাসিবাদ ও অন্যায়ের ভাগীদার হব কেন? সেই সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী থাকাকালে হজযাত্রীদের খারাপ বিমানে নেয়ার সিদ্ধান্ত নেওয়া হলে তার প্রতিবাদে আমি পদত্যাগপত্র জমা দিয়েছিলাম।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, তখন এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত প্রতিবেদনে আমি যে সঠিক ছিলাম তা উঠে এসেছিল। যার কারণে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পদত্যাগ করতে দেয়নি।

তিনি আরও বলেন, জাতীয় পার্টির কখনও সন্ত্রাসের আশ্রয় নেয়নি। আমরা সবসময় আলাপ-আলোচনা করে চলার চেষ্টা করেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট