1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
নগর ভবনে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা পাইকগাছা পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে তাজা গ্রেনেড, গুলি ও গাঁজা জব্দ বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার বেনাপোলে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, ২ ঘণ্টা পর স্বাভাবিক পণ্য খালাস ব্রাজিল-মরক্কো ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে বিশ্ব ঐতিহ্যের সেই গ্রাম, যেখানে স্থায়ী বাসিন্দা মাত্র ২০ জন স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বাস-ভ্যান সংঘর্ষে নারীসহ ৩ জন আহত

দাকোপে ফারুক বাহিনীর বিরুদ্ধে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: প্রতিবেশী ফারুক বাহীনির অব্যহত হুমকি ও শাররীক নির্যাতনের বিষয় তুলে ধরে দাকোপ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য শিউলী পারভীন।
শনিবার বেলা ১২ টায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় দাকোপের পানখালী ইউপির সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য এবং খোনা গ্রামের জাহিদুর মোল্যার স্ত্রী শিউলী পারভীন বলেন, আমাদের প্রতিবেশী ফারুক বাহিনী বিগত নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সাথে পরিকল্পিতভাবে শত্রুতা করে আসছে। তাদের সকল ষড়যন্ত্র ও চক্রান্ত উপেক্ষা করে জনতার বিপুল ভোটে নির্বাচীত হয়ে আমি মানুষের কল্যানে কাজ করছি। কিন্তু ফারুক বাহিনী সেই থেকে তুচ্ছ ঘটনা নিয়ে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ এমনকি শাররীকভাবে লাঞ্চিত করে। তাদের বেপরোয়া আচারনে ভীত হয়ে আমি ইউনিয়ন পরিষদে অভিযোগ করেও কোন সুফল পায়নি। বর্তমানে আমার স্বামী চাকুরী জনিত কারনে খুলনায় এবং কন্যা খুলনায় পড়াশুনা করে। যে কারনে আমি অধিকাংশ সময় বাড়ীতে একা আতংকে থাকি। তারা প্রতিনিয়ত আমাকে স্ব পরিবারে হামলা মামলা ও ক্ষয়ক্ষতির হুমকি অব্যহত রেখেছে। ফারুকসহ তার বাহিনীর সদস্য খোনা গ্রামের মুন্না, লিটন, মুকুল এলাকার চিহ্নিত মাদকসেবী। তাদের অব্যহত হামলা নির্যাতন ও হুমকির ভয়ে আমি দাকোপ থানায় তাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করি যার নং ৮১১ তাং ২২/১০/২৪। এ ছাড়া সেনা ক্যাম্পে ও তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি। তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে অভিযুক্ত ফারুকের ০১৭১৬৫৬৯৫০১ নাম্বারে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে তার স্বামী জাহিদুর রহমান মোল্যা, প্রতিবেশী মোক্তার শেখ, হাসিনা বেগম, ইকতার ফকিরসহ আরো অনেকে উপস্থিত থেকে অভিযোগের পক্ষে সহমত পোষন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট