শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম

বর্বরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অবশ্যই কঠোর জবাব পাবে-খামেনি

  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, বর্বরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অবশ্যই কঠোর জবাব পাবে।

সম্প্রতি তেহরানসহ ইরানের কয়েকটি প্রদেশের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। আশঙ্কা করা হচ্ছে, ইরান পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে।

খামেনি বলেন, ইরান ও অন্যান্য প্রতিরোধ আন্দোলনগুলোর সঙ্গে যা করা হচ্ছে, তার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অবশ্যই দাঁতভাঙা জবাব পাবে।

খামেনি আরও বলেন, এটা শুধু প্রতিশোধের বিষয় নয়, যুক্তিসংঘত পদক্ষেপ। যা ধর্ম, নীতি, শরীয়া ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সম্পর্কিত।

এর আগে ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক হামলার’ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন খামেনি। গাজা ও লেবাননে সংঘাতসহ নানা ইস্যুতে ইসরায়েলের ওপর চরম ক্ষুব্ধ ইরান।

টাইমস অব ইসরায়েল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জানিয়েছে, ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে হামলা চালাবে না ইরান। তবে অন্য কিছু গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে বলছে, মার্কিন নির্বাচনের আগেই ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। -সূত্র: প্রেসটিভি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews