1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
আমিরাতে যুদ্ধের এআই ভিডিও ছড়ানোয় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০ ইরানের হামলায় সৌদি আরবে ৫ মার্কিন ট্যাঙ্কার বিমান ক্ষতিগ্রস্ত ইরান যুদ্ধের ইতি টানতে ইসরায়েলকে এক সপ্তাহের সময়সীমা ট্রাম্পের ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার-হাদি হত্যা সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার-ডা. জুবাইদা রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা হবে বেনাপোলসহ শার্শা সীমান্ত থেকে ১০ কোটি টাকার মাদক ও মালামাল জব্দ, আটক-১ ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে খুলনায় মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, মোবাইল কোর্টে জরিমানা বিএনপি দায়িত্ব গ্রহণের পর নদ-নদী খননের উদ্যোগ নেওয়া হয় -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে খালিশপুরে অবৈধ স্থাপনা অপসারণ

  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে সোমবার দিনব্যাপী নগরীর খালিশপুর এলাকার সড়ক ও ফুটপথ দখলদারদের অপসারণসহ অবৈধ স্থাপনা অপসারণ কার্যক্রম পরিচালিত হয়েছে। কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সড়ক ও ফুটপথ দখলদারদের অপসারণ করার পাশাপাশি জরিমানাও আদায় করা হয়।
অবৈধ দখল অপসারণকালে নগরীর ৯নং ওয়ার্ডস্থ আবু নাসের লিংক রোডের পুরাতন মালামাল ব্যবসায়ী নান্নু হাওলাদার-কে সড়ক ও ফুটপথের উপর মালামাল রেখে ব্যবসা পরিচালনার অপরাধে ৫ হাজার টাকা, একই অপরাধে মো: হাবিব’কে ৩ হাজার টাকা এবং ট্রেড লাইসেন্স না থাকায় মুদি ব্যবসায়ী মো: জাহিদ হোসেন-কে ২ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক জরিমানার অর্থ আদায় করা হয়। এছাড়া বাস্তুহারা কলোনী এলাকার ড্রেন সংলগ্ন জমিতে নির্মিত অবৈধ স্থাপনা অপসারণ করার পাশাপাশি অন্যান্য অবৈধ স্থাপনাসমূহ নিজ উদ্যোগে এক দিনের মধ্যে অপসারণের জন্য সময় বেঁধে দেয়া হয়।
কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপি’র পুলিশ সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট