শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা নাভারনে সাংবাদিক নজরুলের ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম ইরানের হামলায় ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস ট্রাম্পকে ব্যস্ত রেখেই মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’! ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেভিড ইমনের কাছে মিলল ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’

সাবেক সচিব আমজাদের বাসায় মিলল কোটি টাকা, ১১ আইফোন

  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে আটক করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে যৌথবাহিনীর অভিযান থেকে তাদের আটক করা হয়।

উত্তরা পশ্চিম থানার সাব ইন্সপেক্টর আবু সাইদ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তরা-১১ নম্বর সেক্টরে আমজাদ হোসেনের বাসায় যৌথবাহিনী প্রায় ৩ ঘণ্টা অভিযান চালায়।

এসময় বাড়িটির চার, পাঁচ ও ছয় তলার ফ্ল্যাট থেকে ১ কোটি ৯ লাখ টাকা, বেশ কিছু বিভিন্ন বৈদেশিক মুদ্রা, বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ও ১১টি আইফোন জব্দ করা হয়।

অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খান ও তার ছেলেকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান আবু সাইদ।

২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে অবসর নেন আমজাদ হোসেন খান। তার বাড়ি গাজীপুর সদরে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews