1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা নগরীর বিভিন্ন সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরেজমিন পরিদর্শন করেন-নজরুল ইসলাম মঞ্জু। পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিকে অভিযান; জরিমানা ও কারাদণ্ড খালগুলো দখলমুক্ত হলে ডুমুরিয়া অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে -জাতীয় সংসদের হুইপ সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার সৌদি আরবে ঈদ কবে হতে পারে জানা গেল বিজেপিপন্থী আরএসএস-এর ওপর মার্কিন কমিশনের নিষেধাজ্ঞার সুপারিশ ইরান-ইসরায়েল যুদ্ধ,১৭ দিনে ১৫ ইসরায়েলি নিহত, আহতের সংখ্যা ৯০০ ছাড়াল দেশে চালু হতে পারে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

বিএনপি সংগ্রাম করছে, লড়াই করছে-মির্জা ফখরুল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৩২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সংগ্রাম করছে, লড়াই করছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল। তারা নির্যাতন-নিপীড়ন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে এই ফ্যাসিস্ট সরকার ও তাদের আধিপত্যবাদকে পরাজিত করা হয় তৃতীয় বারের মতো।

বৃহস্পতিবার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন- প্রয়োজনীয় সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেয়া হবে বলে জনগণ প্রত্যাশা করে।

অন্তর্বর্তী সরকার তিন মাসে কোনো কার্যকরী ভূমিকা রাখতে পেরেছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে ফখরুল বলেন, অবশ্যই বর্তমান সরকার কার্যকরী ভূমিকা রেখেছে। তারা অনেকগুলো কাজ করেছেন। সবাই এই সরকারকে সহযোগিতা করলে, উপযুক্ত ও যৌক্তিক সময়ে তারা নির্বাচন দিলে জাতির সামনে যে চ্যালেঞ্জ আছে তা পূরণে সক্ষম হবে।

‘বিএনপি কর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দিয়ে স্বাধীনতা অক্ষুণ্ন রাখার সংগ্রাম ও আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নিয়েছে আজ’, যোগ করেন ফখরুল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট