1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ :
নগর ভবনে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা পাইকগাছা পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে তাজা গ্রেনেড, গুলি ও গাঁজা জব্দ বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার বেনাপোলে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, ২ ঘণ্টা পর স্বাভাবিক পণ্য খালাস ব্রাজিল-মরক্কো ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে বিশ্ব ঐতিহ্যের সেই গ্রাম, যেখানে স্থায়ী বাসিন্দা মাত্র ২০ জন স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বাস-ভ্যান সংঘর্ষে নারীসহ ৩ জন আহত

কোস্টগার্ডের অভিযানে ১৬ কোটি টাকার ভারতীয় শাড়ি কাপড়সহ একজন আটক

  • প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

মনির হোসেন:: নারায়ণগঞ্জে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় ১৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান শাড়ি, চাদর, থ্রি পিস এবং লেহেঙ্গা কাপড় জব্দ করেছে কোস্টগার্ড।

২৩ নভেম্বর শনিবার সন্ধ্যায় কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শুল্ক ফাঁকি দেয়া অবৈধ ভারতীয় পণ্যের একটি চালান নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২২ নভেম্বর রাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জ হতে ঢাকা রুটে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ফতুল্লা থানাধীন শিবু মার্কেট সংলগ্ন এলাকায় একটি সন্দেহজনক ট্রাককে কোস্ট গার্ড কর্তৃক থামার সংকেত দেয়া হলে তা সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অতঃপর কোস্ট গার্ডের আভিযানিক দল কর্তৃক ট্রাকটিকে ধাওয়া করে ড্রাইভারসহ ট্রাকটি আটক করে। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে ভারতীয় ৫ হাজার ৩৩৮ পিস শাড়ি, ১ হাজার ২৪৫ পিস চাদর, ১৮৬ পিস থ্রি পিচ ও ২৯ পিস লেহেঙ্গাসহ ট্রাকটি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ কোটি ৪ লাখ ৮৭ হাজার মাত্র।

তিনি আরও বলেন, জব্দকৃত মালামাল, ট্রাক ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট