1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমিরাতে যুদ্ধের এআই ভিডিও ছড়ানোয় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০ ইরানের হামলায় সৌদি আরবে ৫ মার্কিন ট্যাঙ্কার বিমান ক্ষতিগ্রস্ত ইরান যুদ্ধের ইতি টানতে ইসরায়েলকে এক সপ্তাহের সময়সীমা ট্রাম্পের ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার-হাদি হত্যা সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার-ডা. জুবাইদা রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা হবে বেনাপোলসহ শার্শা সীমান্ত থেকে ১০ কোটি টাকার মাদক ও মালামাল জব্দ, আটক-১ ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে খুলনায় মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, মোবাইল কোর্টে জরিমানা বিএনপি দায়িত্ব গ্রহণের পর নদ-নদী খননের উদ্যোগ নেওয়া হয় -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী

এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর পরিচয় মিলেছে

  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

ডেস্ক:: মুন্সিগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম সাহিদা বেগম (২৪), বাড়ি ময়মনসিংহে। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ফিরোজ কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, সাহিদা রাজধানীর ওয়ারীতে তার ভাইয়ের সঙ্গে থাকতেন, কাজ করতেন একটি ডে-কেয়ার সেন্টারে।

একটি ফোন কলের সূত্র ধরে তরুণীর পরিচয় শনাক্তের কথা জানিয়ে ফিরোজ কবীর বলেন, ‍‍`ফিঙ্গারপ্রিন্টে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।‍‍` তবে সাহিদার বাড়ি ময়মনসিংহের কোথায় তা এখনও জানা যায়নি।

সাহিদা কার সঙ্গে শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যান তা বের করার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দোগাছি সার্ভিস লেন এলাকায় সড়কে তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় লাশের পাশে ৫টি গুলির খোসা পাওয়া যায়।

পুলিশের ধারণা, গুলি করে ওই তরুণীকে হত্যার পর চলন্ত গাড়ি থেকে মরদেহ এক্সপ্রেসওয়েতে ফেলে গেছে কেউ।

স্থানীয়রা জানান, ভোরে ওই তরুণীকে এক যুবকের সঙ্গে মহাসড়কে হাঁটতে দেখা গেছে। তার এক থেকে দেড় ঘণ্টা পর তরুণীর গুলিবিদ্ধ মরদেহ মহাসড়কে পড়ে থাকতে দেখতে পান পথচারীরা। তরুণীর সঙ্গে থাকা ওই যুবককে স্থানীয়রা চিনতে পারেনি। তার সঙ্গে আরও কেউ ছিল কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, ‍‍`ওই তরুণীর পিঠ থেকে কোমড় পর্যন্ত অন্তত ৫টি গুলি করা হয়েছে। এর মধ্যে একটি গুলি গলা থেকে মুখের নিচ দিয়ে বের হয়েছে।‍‍` আশপাশের ফুটেজ সংগ্রহ করে ঘটনার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট