1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
আস্থার সংকট ও কূটনৈতিক ব্যর্থতা,ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের সমাপ্তি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কঠোর অবরোধের হুঁশিয়ারি ট্রাম্পের হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত ১১ দিনে রেমিট্যান্স এলো ১২১ কোটি ডলার রঙ-তুলির ছোঁয়ায় বৈশাখ বরণে উৎসবমুখর পাইকগাছা নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত করা ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ নগরীর দৌলতপুর বাজারসহ বিভিন্ন খাল ও ড্রেনের পানি নিস্কাশন ব্যবস্থা পরিদর্শন করেন সিটি প্রশাসক বেনাপোলে জ্বালানি সংকটে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৭-৮ হাজার টাকা, দ্রব্যমূল্য বৃদ্ধির শঙ্কা সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড

বাগেরহাটে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৬০১ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার (০৮ ডিসেম্বর) গভীর রাতে রামপাল উপজেলার কাটা মারি গোনাই ব্রিজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সোমবার (০৯ ডিসেম্বর) বিকেলে আসামীদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, রামপাল উপজেলার কাপালী গ্রামের জালাল জমাদ্দারের ছেলে মোঃ শফিকুল ইসলাম জমাদ্দার (৩৫) ও মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের ছেলে খোকন হাওলাদার (৫০)।
বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, মাদক বিক্রির উদ্দেশ্যে দুই ব্যবসায়ী রামপালের গোনাই ব্রিজ এলাকায় আসছে এমন সংবাদে ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম সেখানে অবস্থান নেয়। পরে তাদেরকে আটক করে সাথে থাকা ব্যাগ তল্লাশি করে চারটি প্যাকেটে এক কেজি করে ৪ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় রামপাল থানায় মামলা দায়ের করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট