শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলম সভাপতিত্ব করেন।

দিবসের এবারের প্রতিপাদ্য ‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’।

সভাপতি তার বক্তৃতায় বলেন, জাতীয় ভোটার দিবসের তাৎপর্য হচ্ছে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করা। একজন নাগরিকের বয়স ১৬ বছর হলে সে ভোটার হওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। ভোটার হলে ২২ ধরণের সুযোগ সুবিধা পাবেন। নতুন ভোটারদের ক্ষেত্রে ভোটার হওয়ার জন্য সঠিক তথ্য প্রদানের মাধ্যমে ডাটাবেজ তৈরি করতে হবে। ভোটারের ডাটাবেজ তৈরির সময় কোন রোহিঙ্গা যেন ভোটার হওয়ার জন্য নিবন্ধন করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্কতা অবলম্বন করার জন্য আহবান জানান। এসময় তিনি প্রস্তুতিমূলক সভার সকল সদস্যবৃন্দকে নিজ নিজ জায়গা থেকে নতুন ভোটারদের সঠিক ডাটাবেজ প্রদানের বিষয়ে অবহিত করার পরামর্শ প্রদান করেন। সরকারি বিভিন্ন দপ্তরের নিজ নিজ জায়গা থেকে ও বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান ও মসজিদ ভিত্তিক ইমামদেরকে মসজিদে খুতবার আগে নতুন ভোটার ও সকলকে উদ্বুদ্ধ করার জন্য আহবান জানান।

সভায় জানানো হয়, ২ মার্চ দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে উদ্বোধন ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। সকাল সোয়া ১১টায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলনকক্ষে আলোচনা সভা ও নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।

সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো: সোহেল সামাদ, কেএমপির উপপুলিশ কমিশনার আব্দুল্লাহ আল-মাসুম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সিভিল সোসাইটির প্রতিনিধি-সহ কমিটির সদস্যগণ অংশ নেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews