শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা নাভারনে সাংবাদিক নজরুলের ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম ইরানের হামলায় ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস ট্রাম্পকে ব্যস্ত রেখেই মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’! ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেভিড ইমনের কাছে মিলল ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’

কোস্টগার্ডের অভিযানে এক কোটি ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৪১৭ বার পড়া হয়েছে

মনির হোসেন:: বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন অধিনস্ত বিসিজি স্টেশন পাগলা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে ১ কোটি ৩০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে।

১০ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১০ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাগলা কর্তৃক ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলাধীন পাংগাও বুড়িগংঙ্গা নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন মুন্সীগঞ্জ হতে ঢাকাগামী ১টি স্টিল বডি তল্লাশি করে ১ কোটি ৩০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত জাল উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews