1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপন নথি ফাঁস,ইমরান খানকে ক্ষমতাচ্যুতে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে ইরানের তেল নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি যুক্তরাষ্ট্র ঈদুল আজহার তারিখ ঘোষণা ঈদে সংবাদপত্রে ৫ দিন ছুটি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এডিপি ও পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা অনুমোদন বাগেরহাটে গ্রাম আদালতের ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ভূমি মেলা উপলক্ষে দাকোপে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি সাথে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর শুভেচ্ছা বিনিময় টিয়াঘাটায় ভূমিসেবা মেলা-২০২৬ উদযাপন সফল করার লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক বাপ্পীকে সংবর্ধনা; কলেজ উন্নয়নে নানা আশ্বাস

সুন্দরবনে কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে দুইনালা পাইপগান জব্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার গাবুরা ইউনিয়নের ঘাগরামারি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে একটি দেশীয় দুইনালা পাইপগান জব্দ করা হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের নেতৃত্বে এ অভিযানে অংশ নেয় নৌবাহিনীর কন্টিনজেন্ট ও পুলিশ।

১২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১২ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার মধ্যরাত আনুমানিক ২টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কয়রা, নৌ বাহিনী ও পুলিশ এর সমন্বয়ে কয়রা উপজেলার গাবুরা ইউনিয়নের ঘাগরামারি সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে উক্ত এলাকার একটি মাছের ঘের এর মাচাঘর তল্লাশি করে প্লাস্টিকের বস্তায় লুকায়িত অবস্থায় একটি দুইনালা পাইপগান উদ্ধার করা হয়।

এ সময় নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। দুষ্কৃতিকারীরা অস্ত্র ব্যবহার করে উক্ত এলাকায় নাশকতা সৃষ্টি করতো বলে জানা যায়।

 

তিনি আরও বলেন, জব্দকৃত অবৈধ অস্ত্র এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্থান্তর করা হয়েছে। উলে­খ্য, সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে মাদক ও সন্ত্রাস নির্মূলে বাংলাদেশ কোস্টগার্ডের নিয়মিত অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট