1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
বিল পাসে সংসদীয় ইতিহাসে নতুন রেকর্ড টেকনাফে ১ লক্ষ ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক মুন্সিগঞ্জে নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে কোস্টগার্ড চৈত্রের খরতাপে কুয়াশার চাদর: খুলনার উপকূলে বিরল আবহাওয়া বাগেরহাটে সবজি বাজারে বাড়তি দামের চাপ স্থিতিশীল রয়েছে মাছ, মাংস ও মুদি পণ্যের বাজার মোংলায় বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নাভারনে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান ‘ইসরায়েলের হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরান লেবানিজদের ছেড়ে যাবে না’ ইসলামাবাদের পথে তেহরান, শান্তির শেষ চেষ্টা?

বেনাপোল সীমান্তে ২৫ লাখ টাকার মালামাল এবং মাদকসহ ১ আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোল সীমান্তের আইসিপি প্যাসেঞ্জার টার্মিনালে,বেনাপোল বিওপি এবং আমড়াখালী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৫ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল এবং ১২ বোতল বিদেশি মদসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

দুইদিন ব্যাপি বেনাপোল সীমান্ত এলাকা বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য এবং বিদেশী মদসহ একজনকে আটক করা হয়।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান,নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল আইসিপি সংলগ্ন প্যাসেঞ্জার টার্মিনাল, বেনাপোল বিওপি এবং আমড়াখালী চেকপোস্টে বাস তল্লাশিসহ আরও কয়েকটি অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিক্স,শাল চাদর, বিভিন্ন প্রকার বস্ত্র, কম্বল, ফেনসিডিল এবং বিদেশী মদসহ একজনকে আটক করা হয়।

আমড়াখালী চেকপোস্টের বিশেষ আভিযানিকদল শার্শা উপজেলার যাদবপুর গ্রামের নাভারন-সাতক্ষীরা মোড়ে আরও একটি অভিযানে গোপালগঞ্জ জেলা সদরের পদ্মবিলা গ্রামের মৃত অনিল বিশ্বাসের ছেলে হরিদাস বিশ্বাস (৩৫) কে ১২ বোতল বিদেশী মদসহ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করে।

আটক মালামাল বেনাপোল কাস্টমসে এবং মাদকদ্রব্যসহ একজনকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় বিজিবি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট