শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা নাভারনে সাংবাদিক নজরুলের ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম ইরানের হামলায় ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস ট্রাম্পকে ব্যস্ত রেখেই মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’! ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেভিড ইমনের কাছে মিলল ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’

মুন্সিগঞ্জে নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

মনির হোসেন :: মুন্সিগঞ্জে প্রায় ১ শত ৩৯ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে কোস্টগার্ড।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১০ এপ্রিল শুক্রবার সকাল ৭টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক মুন্সিগঞ্জের সদর থানাধীন পঞ্চসারের দুর্গাবাড়ি ও সিপাহি পাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকার ৩টি জাল তৈরির কারখানা ও ২টি গোডাউন তল্লাশি করে প্রায় ১ শত ৩৯ কোটি ২৯ লক্ষ টাকা মূল্যের ৩ কোটি ৯৭ লক্ষ ৪৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩০ হাজার পিস জাল তৈরির কাজে ব্যবহৃত সুতার রিল জব্দ করা হয়।

জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল মুন্সিগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews