1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সর্বশেষ :
আমিরাতে যুদ্ধের এআই ভিডিও ছড়ানোয় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০ ইরানের হামলায় সৌদি আরবে ৫ মার্কিন ট্যাঙ্কার বিমান ক্ষতিগ্রস্ত ইরান যুদ্ধের ইতি টানতে ইসরায়েলকে এক সপ্তাহের সময়সীমা ট্রাম্পের ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার-হাদি হত্যা সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার-ডা. জুবাইদা রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা হবে বেনাপোলসহ শার্শা সীমান্ত থেকে ১০ কোটি টাকার মাদক ও মালামাল জব্দ, আটক-১ ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে খুলনায় মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, মোবাইল কোর্টে জরিমানা বিএনপি দায়িত্ব গ্রহণের পর নদ-নদী খননের উদ্যোগ নেওয়া হয় -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী

দর্শনার্থীদের পদচারনায় মুখরিত নৌবাহিনীর যুদ্ধজাহাজ “তুরাগ”

  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: মহান বিজয়দিবস উপলক্ষে মোংলার দিগরাজ নেভাল বার্থে সর্বসাধারনের জন্য উন্মুক্ত রাখা হয় নৌবাহিনীর সমুদ্রগামী জাহাজ বানৌজা তুরাগ। ১৬ ডিসেম্বর সোমবার দুপুর থেকে জাহাজ দেখার জন্য মোংলার নৌবাহিনী ঘাঁটিতে বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড়। নৌবাহিনীর নির্দেশনা মেনে দর্শনার্থীরা বানৌজা তুরাগ জাহাজে প্রবেশ করে নানা ধরনের যুদ্ধ সরঞ্জাম ঘুরে দেখেন। এসময় নৌবাহিনীর দায়িত্বরত সদস্যরা দর্শনার্থীদের তাদের দায়িত্ব ও কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন।

দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত বানৌজা তুরাগ জাহাজ পরিদর্শন করেন প্রায় দুই হাজার দর্শনার্থী। নানা বয়সী মানুষ বিশেষ করে নারী, পুরুষ আর কিশোররা যুদ্ধজাহাজ দেখে খুশি হন। নতুন সাহস, নতুন প্রেরণা বুকে নিয়ে ঘরে ফেরেন তারা। মানুষের কৌতূহল আর প্রশ্নের জবাব দেন নৌবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা।

মোংলার পৌরসভার মাদরাসা রোড থেকে জাহাজ দেখতে আসা মো. সিফাতউল্লাহ নয়ন বলেন, আজকে যুদ্ধজাহাজ ঘুরে দেখে মনে হল আমাদের নৌবাহিনীর সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। এখানে আসা মানে নতুন অভিজ্ঞতা অর্জন করা।

পাইকগাছার কপিলমুনি থেকে মোংলা নেভাল জেটিতে এসে যুদ্ধজাহাজ দেখার পর সাংবাদিকদের কাছে নিজের অনুভূতি তুলে ধরলেন দীপা বিশ্বাস। তিনি জানালেন, দেশটা যে অনেক দূর এগিয়ে গেছে সেটা আজ নৌবাহিনীর জাহাজের কার্যক্রম স্বচক্ষে দেখে অনুভব করতে পারছি। আমাদের নৌবাহিনী বিশাল একটা অংশ জুড়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

 

জাহাজটির অধিনায়ক কমান্ডার ফয়সাল আহমেদ বলেন, বানৌজা তুরাগ জাহাজটি গভীর সমুদ্র এবং উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যূতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট