1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা নগরীর বিভিন্ন সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরেজমিন পরিদর্শন করেন-নজরুল ইসলাম মঞ্জু। পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিকে অভিযান; জরিমানা ও কারাদণ্ড খালগুলো দখলমুক্ত হলে ডুমুরিয়া অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে -জাতীয় সংসদের হুইপ সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার সৌদি আরবে ঈদ কবে হতে পারে জানা গেল বিজেপিপন্থী আরএসএস-এর ওপর মার্কিন কমিশনের নিষেধাজ্ঞার সুপারিশ ইরান-ইসরায়েল যুদ্ধ,১৭ দিনে ১৫ ইসরায়েলি নিহত, আহতের সংখ্যা ৯০০ ছাড়াল দেশে চালু হতে পারে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

দাকোপে উপজেলা ত্রৈমাসিক ফিশারিজ কো-ম্যানেজমেন্ট মিটিং

  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩ প্রকল্পের আওতায় উপজেলা ত্রৈমাসিক ফিশারিজ কো-ম্যানেজমেন্ট মিটিং অনুষ্ঠিত হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( এসডিএফ) কম্পোনেন্ট-৩ এর আয়োজনে সোমবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দামের সভাপতিত্বে এবং এসডিএফ উপজেলা ক্লাস্টার অফিসার রেজাউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার। সভায় স্বাগত বক্তৃতা করেন প্রকল্পের কো-ম্যানেজমেন্ট এক্সপার্ট এবিএম সামসুদ্দিন। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন সরদার, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার রায়। অন্যানের মধ্যে বক্তৃতা করেন প্রকল্পের ইঞ্জিনিয়ার মোঃ সাথাওয়াৎ হোসেন, ডাটা এন্টি অপরেটর উমেশ চন্দ্র রায়, মৎস্যজীবী মুরশেদ হোসেন, রুইদাস গাইন, আসমা বেগম, জয়নাল মোড়ল, মোঃ ইউসুপ আলী গাজী প্রমুখ। সভায় সুনীল সমুন্দ্র অর্থনীতির সুফল আনয়ন ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে গ্রহীত সরকারী প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট