1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাঘের যুলঘাদর সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক বিস্ময়কর ছাগলছানা জন্ম, বাঁচলো না মা-শাবক শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনী জাহাজের চট্টগ্রামে আগমন মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময়

বিভাগীয় নজরুল উৎসব উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা বিভাগীয় নজরুল উৎসব উপলক্ষ্যে মতবিনিময় সভা মঙ্গলবার সন্ধ্যায় বিভাগীয় কমিশনারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের অহংকার ও প্রেরণার উৎস। কবির গানগুলো আমাদের হৃদয়ে সবসময় বাজে। কবির সকল গান সংরক্ষণ করতে হবে, নজরুল চর্চা বাড়াতে হবে। নতুন প্রজন্মকে কবি নজরুল সম্পর্কে জানা ও তাঁর গানগুলো চর্চার আহ্বান জানান তিনি।
সভায় জাননো হয়, নতুন প্রজন্মকে নজরুলের জীবন ও কর্ম সম্পর্কে জানাতে এই উৎসবের আয়োজন। উৎসবের কর্মসূচির মধ্যে থাকবে খুলনা বিভাগের ১০ জেলা থেকে ১০জন নজরুল গবেষক বা নজরুল প্রেমিককে সম্মাননা প্রদান, স্কুল-কলেজ-বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, দেশের খ্যাতিমান লেখক ও প্রকাশকদের নিয়ে স্মররিকা প্রকাশ, আলোচনা সভা ইত্যাদি আয়োজন।
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল, বিভাগীয় নজরুল উৎসব উদযাপন কমিটির আহবায়ক ও জাতীয় কবি শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি এ এইচ এম জামাল উদ্দীন প্রমুখ বক্তৃতা করেন।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পোস্টারের মোড়ক উন্মোচন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট