রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেনাপোলে মাওলানা আজিজুর রহমানের উঠান বৈঠক, গনসংযোগ ও লিফলেট বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১২৫৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনের অংশ হিসেবে প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আজ (৩ নভেম্বর) বিকালে বেনাপোল মহিলা মাদ্রাসায় উঠান বৈঠক ও বেনাপোল বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান ও নেতাকর্মীরা।

জামায়াত নেতা ইমামুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতিত্বে বৈঠকে উপস্থিত আরো ও উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানা জামায়াতে ইসলামীর আমির রেজাউল ইসলাম, সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী, বেনাপোল পৌর জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা রিয়াসাদ হোসাইন সাধারণ নূরুল হক, জামায়াত নেতা অধ্যক্ষ ইলিয়াস, মুজিবুর রহমান প্রমুখ।

বেনাপোলে উঠান বৈঠক ও লিফলেট বিতরণকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এখন সাধারণ জনতার একমাত্র ভরসার জায়গা হয়ে উঠেছে। জনগণের কাছে পরিষ্কার জামায়াতে ইসলামী হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যাদের মধ্যে নেই কোনো জুলুম, চাঁদাবাজি ও দখলদারিত্ব। জামায়াত ইসলামী যদি দেশ সেবায় সুযোগ পায় তাহলে শিক্ষা,বেকারত্ব ও দারিদ্রতার উপর গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews