রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খুলনার ৬টি আসনে বিএনপির প্রার্থীর তালিকা ঘোষণা

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৩২৯ বার পড়া হয়েছে

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারা দেশের মতো খুলনার ৬টি সংসদীয় আসনের জন্যেও তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ২৩৭টি আসনের জন্য প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে, যার মধ্যে খুলনার ৬টি আসনের মধ্যে ৫টি আসনের প্রার্থীর নাম রয়েছে।

ঘোষিত তালিকা অনুসারে, খুলনা-২ আসনে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। খুলনা-৩ আসনে দলের তরুণ ও সাংগঠনিক নেতা রকিবুল ইসলাম বকুল। এদিকে, খুলনা-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল এবং খুলনা-৫ আসনে সাবেক সংসদ সদস্য আলী আজগর লবীকে প্রার্থী করা হয়েছে। এছাড়াও, খুলনা-৬ আসনে যুবদলের কেন্দ্রীয় নেতা মনিরুল হাসান বাপ্পীর নাম ঘোষণা করা হয়েছে।

তবে, দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে খুলনার বাকি খুলনা-১ আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করে পরে ঘোষণা করা হবে।

এই প্রাথমিক তালিকা ঘোষণার মাধ্যমে বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews